রাঙ্গামাটিতে নাগরিক পরিষদের মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী পাহাড়ি সংগঠনগুলো নিষিদ্ধ করার দাবি

পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী পাহাড়ি সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ মুর্শেদা বেগম হত্যার প্রতিবাদে রবিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান নেতৃবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির। এ সময় বক্তারা বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। এসব অস্ত্রাধারীদের দমন করতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চালাতে হবে।