হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে শনিবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক অবসরপ্রাপ্ত আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম মর্জিনা আক্তার (৩৫)। তিনি ঐ এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে এবং হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।