‘সেতিয়েন দোষী নয়’

বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গ্যাসপার্ট মনে করেন—বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ ব্যবধানে হারের লজ্জার পেছনে কোচ কিকে সেতিয়েনের দায় নেই।  সম্প্রতি মার্কা রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এটা একটা হারের চেয়েও বেশি কিছু, এটা অপমানজনক। তবে সমর্থকরা ভালভার্দের পদত্যাগ চেয়েছিলেন, কিন্তু সেতিয়েনের দোষ নেই। কারণ কোচ এসেছেন এবং নির্ধারিত খেলোয়াড় দিয়েই তাকে মৌসুম শেষ করতে হয়েছে। ম্যাচের পর বার্তোমিউ হতাশা প্রকাশ করে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন। তবে ক্লাব সভাপতির এমন প্রতিক্রিয়ায় চটেছেন আরেক সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি বলেন, ‘এর পর বার্তোমিউর কথায় আবারও কাপুরুষতা ও নির্বুদ্ধিতার প্রমাণ মিলেছে। সে ও তার বোর্ড অযোগ্য। যার কারণে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আর কোনো অধিকার নেই তাদের।’