নিয়োগ

পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়, আগলা নবাবগঞ্জ ঢাকা-১৩২৩-এর জন্য শূন্য পদে সরকারি বিধি মোতাবেক (১) প্রধান শিক্ষক (২) অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (৩) কম্পিউটার ল্যাব অপারেটর (৪) আয়া (৫) পরিচ্ছন্নকর্মী পদে আবশ্যক। প্রধান শিক্ষক পদের জন্য সোনালী ব্যাংক আগলা শাখার অনুকূলে অফেরতযোগ্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। —সভাপতি।         সিকে-১০২২

নিয়োগ বিজ্ঞপ্তি: বিক্রমপুর আদর্শ কলেজে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমোতাবেক শূন্য পদে একজন অধ্যক্ষ আবশ্যক। উক্ত পদের জন্য ১,০০০/- (এক হাজার) টাকার পোস্টাল অর্ডার, ২ কপি ছবি ও সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ০৭-০৯-২০২০ইং। সভাপতি, গভর্নিংবডি, বিক্রমপুর আদর্শ কলেজ, পো: কুচিয়ামোড়া, সিরাজদিখান, মুন্সীগঞ্জ।                                                                                                  সিএম-৪৩০