এ রকম প্রধানমন্ত্রী আমার ৮২ বছর বয়সে আর কহনো দেহি নাইকা। মনে করন আমি তো করোনার জন্য ট্যাহাডা দিছি। সেখানে খুশি হইয়া প্রধানমন্ত্রী আমাকে যে উপহার দিছে, খুব আমি খুশি হইছি। ঘরবাড়ি সব দিল। আমি আর কোনো কিছু চাই না। আমি দোয়া করি আল্লাহ তারে (প্রধানমন্ত্রী) দীর্ঘদিন বাঁচায়ে রাখুক। যত দিন বেঁচে থাকে তত দিন আল্লাহ তারে রাজত্ব (দেশ শাসন) করার সুযোগ দিক।
—নাজিম উদ্দিন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের
গান্ধীগাঁও গ্রামের হতদরিদ্র ভিক্ষুক, যিনি করোনায়
ঘরবন্দি কর্মহীন মানুষের খাদ্যসহায়তার জন্য উপজেলা
প্রশাসনের তহবিলে ১০ হাজার টাকা দান করেন
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ১৬ আগস্ট ২০২০)