শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে

আশা করা যাচ্ছে আগামী দু-তিন মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি বিরাজ করবে। এমন অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পর প্রথম মাসে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা উচিত। পরবর্তী মাসে পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা যেতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যতটা পরিপক্ব, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ততটা নয়। শিশু শিক্ষার্থীদের বিপদের মধ্যে ফেলা উচিত হবে না। বিষয়টিকে গুরুত্ব দিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাচ্ছি।

আশরাফুর রহমান

অভিভাবক, মিজমিজি বাতান পাড়া,

সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ