স্ত্রীকে সঙ্গে করে সার্ফবোটে সমুদ্র সৈকতে ঘুরছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক সার্ফার। ঠিক সেই সময়ে তার স্ত্রীর ওপর আক্রমণ করে প্রায় ১০ ফুট লম্বা একটি হাঙ্গর। তত্ক্ষণাত্ হাঙ্গরের ওপর ঝাঁপিয়ে পড়ে স্ত্রীর জীবন বাঁচিয়ে খবরের শিরোনাম হয়েছেন মার্ক র্যাপলে নামের ঐ ব্যক্তি।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলসের পোর্ট ম্যাককুয়েরিতে শেলি বিচে সার্ফিং করছিলেন তারা। হাঙ্গরটি শ্যান্টেল ডয়েলের ওপর আক্রমণ চালালে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন। এরপর হাঙ্গরটিকে টানা ঘুষি মারতে থাকেন; যতক্ষণ হাঙরের কবল থেকে স্ত্রীকে ছাড়াতে না পারেন। ডান পায়ে গুরুতর আহত অবস্থায় শ্যান্টেল ডয়েলকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিপদের মুখে মাথা ঠান্ডা রেখে স্ত্রীর জীবন বাঁচানোর ঘটনায় বেশ প্রশংসিত হচ্ছেন মার্ক র্যাপলে।-বিবিসি