যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ব্যালট পেপার পরিবহনের দায়িত্ব মার্কিন পোস্টাল সার্ভিসের কাছ থেকে নিয়ে নিতে ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস) ও ফেডএক্স অস্বীকৃতি জানিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি ব্যালট পরিবহনে তাদের অপারগতা এবং এ সংক্রান্ত বিভিন্ন জটিলতার কথা তুলে ধরেছে। ইউপিএস বলেছে, ওই ধরনের ব্যালটে পোস্টমার্ক থাকলেই কেবল সেগুলো বৈধ হবে। আর আইনত পোস্টমার্কিং করার ক্ষমতা কেবল মার্কিন পোস্টাল সার্ভিসেরই (ইউএসপিএস) আছে। যে কারণে ইউপিএস, ফেডএক্স বা অন্য কোনো বেসরকারি পক্ষ কার্যত ব্যালট পরিবহনে জড়িত থাকতে পারে না। আর ফেডএক্স বলেছে, তারা ভোটারদের পাঠানো ব্যালট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারলেও এ নিয়ে জটিলতা দেখা দিতে পারে। -বিবিসি