ফোন লাইন চালুর মধ্য দিয়ে আমিরাত-ইসরাইল সম্পর্ক শুরু

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইলের চুক্তি সইয়ের পর দু’দেশের মধ্যে ফোন লাইন চালুর মধ্য দিয়ে সম্পর্কের যাত্রা শুরু হয়েছে। গতকাল রবিবার উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী একে অপরের সঙ্গে ফোনে কথা বলেছেন। ইসরাইলের যোগাযোগমন্ত্রী ফোনলাইনের এ উদ্বোধনকে দু’দেশের স্বাভাবিক সম্পর্কের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রশংসা করেছেন। তবে এ ফোনকলের ব্যাপারে ইউএই’র টেলিকম পরিচালনা কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল শান্তিচুক্তি সইয়ের ঘোষণা দিয়েছে। এ চুক্তির আগে এই দুই দেশের মধ্যে ফোনকল চালু ছিল না। -বিবিসি