গলাচিপায় এক মানব পাচারকারী গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় সোহরাব গাজী (৪৫) নামের এক মানব পাচারকারীকে আটক করেছে র‌্যাব। রবিবার (১৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার আমখোলা এলাকার নিজ বাড়ি থেকে সোহরাবকে আটক করা হয়। 

সোমবার ক্ষতিগ্রস্ত ইদ্রিস মিয়া বাদী হয়ে সোহরাব গাজীর বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া এলাকার মৃত রকমান গাজীর ছেলে সোহরাবকে আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে শিকার করেছে সে মানব পাচারকারী চক্রের একজন সদস্য। 

আরও পড়ুন: মৃতপ্রায় খালে পানি নেই, অথচ কোটি টাকার বেশি ব্যয়ে পাশাপাশি দু’টি কালভার্ট!

ওমানে অবস্থানকারী তার ছেলে সাইফুল এবং কুমিল্লার গনি মিয়ার যোগসাজশে দীর্ঘদিন ধরে সে অবৈধভাবে ওমানে মানবপাচার করে আসছে। 

ইত্তেফাক/এএএম