কুমেক হাসপাতালে করোনা উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং তিনজন নারী। 

সোমবার (১৭ আগস্ট) বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান। 

করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সামছুল আলম (৬০), চান্দিনা উপজেলার নুরুল ইসলাম (৭৫) ও আবদুল মালেক (৬৫), বরুড়া উপজেলার ফাতেমা (৬০), লাকসাম উপজেলার নুরুল আমিন (৬০), কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার ফয়সাল চৌধুরীর স্ত্রী রিয়া (৩০), জেলার দেবিদ্বার উপজেলার মোতাহেরের স্ত্রী নাসরিন (৪০), মনোহরগঞ্জ উত্তর হাওলা এলাকার মাহমুদুর রহমান (৬০), চৌদ্দগ্রাম পৌর এলাকার সাহিদুল ইসলাম (৫০)। 

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ৩৫ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, এ পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৬৩ জন। বর্তমানে এখানে ১১৩ জন ভর্তি আছে।

ইত্তেফাক/এএএম