শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে Transformation of Sentences সম্পর্কে আলোচনা করব।
Sentence হলো এমনভাবে সাজানো একগুচ্ছ শব্দ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। এক প্রকার Sentence-কে অন্য এক প্রকার Sentence-এ পরিণত করতে পারলে তোমাদের ইংরেজি ভাষায় ভাব প্রকাশের যোগ্যতা বেড়ে যাবে। সুতরাং পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ হতে এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Sentence-কে এক প্রকার থেকে অন্য এক প্রকার Sentence-এ রূপান্তর করাকে Transformation বলে। Transformation দুই প্রকারের হয়ে থাকে।
1.Conversion of Sentences (বাক্যের অর্থের পরিবর্তন ঘটিয়ে)
2. Transformation of Sentences (বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে)
1.Conversion of Sentences (বাক্যের অর্থের পরিবর্তন ঘটিয়ে) :যখন Sentence পরিবর্তনের ফলে Sentence-এর অর্থের পরিবর্তন ঘটে তাকে Conversion of Sentences বলে। যেমন :
Affirmative sentence : Sajid is an honest boy.
Negative Sentence : Sajid is not an honest boy.
উপরের Sentence দুটিকে লক্ষ করলে দেখতে পাবে,প্রথম Sentence-এর অর্থের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করেছে দ্বিতীয় Sentence-এ। এটাই হলো Conversion of Sentences.
2.Transformation of Sentences (বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে) : যখন Sentence পরিবর্তনের ফলে Sentence-এর অর্থের কোনো পরিবর্তন ঘটে না,তাকে Transformation of Sentences বলে। যেমন :
Affirmative sentence : Only Allah can help us.
Negative Sentence : None but Allah can help us.
উপরের Sentence দুটিকে লক্ষ করলে দেখতে পাবে,প্রথম Sentence ও দ্বিতীয় Sentence-এ অর্থের কোনো পরিবর্তন হয়নি। এটাই হলো Transformation of Sentences. তোমাদের পরীক্ষায় সাধারণত Transformation of Sentences করতে হয়। পরের অংশ আগামীকাল