এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি হিসাববিজ্ঞান প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিয়ে আলোচনা করবো। লেনদেন ও ঘটনার মধ্যে সম্পর্ক হল - প্রতিটি লেনদেন ঘটনা কিন্তু প্রতিটি ঘটনা লেনদেন নয়। হিসাববিজ্ঞানের তথ্য ব্যবহারকারী হলো- প্রতিযোগী, আয়কর কর্তৃপক্ষ, গবেষকগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রভৃতি। নামিক হিসাবের পূর্বে প্রাপ্য, প্রদেয়, অপ্রদত্ত বা অনুপার্জিত যুক্ত হলে তাকে বলে -প্রতিনিধিত্বমূলক ব্যাক্তিবাচক হিসাব। হিসাববিজ্ঞানের সনাতন পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট করার নিয়মকে বলা হয় -হিসাববিজ্ঞানের সোনালী নিয়ম বা স্বর্ণসূত্র। হিসাববিজ্ঞানের আদিভূমি বলা হয় - ইতালিকে। Debit এবং Credit শব্দ দু’টির উত্পত্তি- ল্যাটিন শব্দ Debere এবং Credere শব্দ হতে। Debere এবং Credere শব্দ দু’টি প্রথম ব্যবহার করে - Florence Bank. রাজস্ব হিসাবের স্বাভাবিক জের - ডেবিট হতে পারে না। হিসাববিজ্ঞান তথ্য প্রকৃতিগতভাবে - পরিমাণগত। কারবারী লেনদেনের প্রভাব -বিশ্লেষণ ও লিপিবদ্ধ করা। হিসাববিজ্ঞানের উপাদান ও আউটপুট হচ্ছে -লেনদেন ও আর্থিক বিবরণী। জমাকৃত অবিবেচিত হিসাব হল - সম্পদ বিপরীত হিসাব। হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে -সংস্থার সাথে সম্পর্কিত লেনদেন সংগ্রহ ও লিপিবদ্ধ করা। একটি রাজস্ব হিসাব -ক্রেডিট বৃদ্ধি পায়। লিপিবদ্ধ প্রক্রিয়ার অংশ হচ্ছে - লেনদেন বিশ্লেষণ, লেনদেনের জাবেদাভূক্তিকরণ ও লেনদেনের স্থানান্তর।