এই লক ডাউনে আমাদের যেমন ক্ষতি হয়েছে তেমনি আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমার বাবা-মা দুজনেই চাকরি করেন, আমি সারাদিন আমার দীদুর কাছে থাকি, দীদুর সাথে গল্প করেই আমার দিন কাটে।
লক ডাউনের কারণে আমার স্কুল বন্ধ, কোচিং বন্ধ। অনেকদিন বাবা-মা’র অফিস বন্ধ ছিল তাই তাদের কাছে পেয়েছি। এখন বাবা-মা দুজনেই অফিস শুরু করেছেন। বর্তমানে আমার স্কুলে অনলাইনে ক্লাস হচ্ছে। আমি এখন বাড়িতে পড়াশোনা করছি, ছবি আঁকছি, আবৃত্তি করছি এবং আমার বাগানের গাছগুলো পরিচর্যা করছি। এ সময়ে আমি অনেকগুলো নতুন গাছ লাগিয়েছি। মা আমাকে চা বানানো ও শিখিয়েছেন। আমি বাবার সাথে নিয়মিত কুরআন পাঠ করি আর আল্লাহর কাছে দোয়া করি যেন সবকিছু তাড়াতাড়ি আগের মতো ঠিক হয়ে যায়, আমি যেন আমার বন্ধুদের সাথে আগের মতো খেলতে পারি।
চতুর্থ শ্রেণি, নৌ পরিবার শিশু নিকেতন, খুলনা
যোগাযোগ : kochikacharaashor@gmail.com