ত্রয়ী সেন্ট্রো গ্রুমিং একাডেমির ষষ্ঠ ব্যাচের যাত্রা

ত্রয়ী গ্রুমিং একাডেমির ষষ্ঠ ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে ২০ আগস্ট থেকে। মডেল প্রশিক্ষণের ক্ষেত্রে ত্রয়ী বরাবরই অনেক এগিয়ে। সম্পূর্ণ আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম ভিত্তিক তিন মাসের এই কোর্সটি ইতোমধ্যে সাফল্যের সঙ্গে ফ্যাশন মডেল, রেম্প মডেল, অভিনয়, উপস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে ছেলে ও মেয়েদের প্রশিক্ষণ দিয়ে আসছে। দেশ সেরা মিডিয়া ব্যক্তিত্ব এবং নামকরা ট্রেইনাররা এই প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই প্রথমবারের মতো ত্রয়ী থেকে প্রশিক্ষণ প্রাপ্তরা সার্টিফিকেট পাবে। ৩ মাসের এই কোর্সটিতে মূলত আত্মউন্নয়নের ওপর জোড় দেওয়া হবে।  এছাড়া এতে থাকবে ফ্যাশন রানওয়ে, ফটো পোসিং, ফিটনেস, মেক ওভার, ম্যানার্স এবং এটিকেট, মডেল প্রমোশন, মিডিয়া পিআর ইত্যাদি বিষয়। সপ্তাহে ২ দিনের এই কোর্সে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ব্র্যান্ডের কাজ করার সুযোগ পাবে। নিজেকে পরিপূর্ণ করে গড়ে তোলার ব্যাপারে কোর্সটি  কাজে আসবে বলে ত্রয়ী আশাবাদী। যোগাযোগ :০১৭০০৭৪৪৭৬৪ ।