১৮ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৭ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :১ ও ৯। শুভ বার :রবি ও মঙ্গল। শুভ রত্ন :রুবী ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। আকাঙ্ক্ষিত বস্তু ক্রয় করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। উত্তেজনা পরিহার করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। নিজস্ব পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। আর্থিক দিক ভালো যেতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কর্মসংস্থানপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
উচ্চশিক্ষার্থীর জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যেতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। রিপুকে সংযত রাখুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী ব্যবহার করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।