রাণীশংকৈলে একই পরিবারে ৬ জন করোনায় আক্রান্ত   

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সোমবার (১৭ আগস্ট)  নতুন করে একই পরিবারে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

আক্রান্তরা হলেন,  রাণীশংকৈল পৌর শহরের সাহাপাড়ার হেমস্ত কুমার মল্লিকের ছেলে লাবণ্য কুমার মল্লিক ওরফে মানিক (৬৫), ভাষ্কর কুমার মল্লিকের স্ত্রী ইভা মল্লিক (৪৩), মেয়ে কংকা মল্লিক (১৮) ও কৃত্তিকা মল্লিক (১৬), হেমন্ত কুমার মল্লিকের ছেলে শতদল কুমার মল্লিক ওরফে কমল (৫৫) এবং লাবণ্য কুমার মল্লিকের স্ত্রী মলিনা মল্লিক (৪৭)। 

আরও পড়ুন: বার্লিনে জাতীয় শোক দিবস পালন 

আক্রান্তদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম ও পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এ নিয়ে রাণীশংকৈল উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জন, মারা গেছেন ২ জন এবং বাকীরা চিকিৎসাধীন আছেন।

ইত্তেফাক/এএএম