মাইক্রোসফটের লাইভস্ট্রিমিং বন্ধ গেমারদের আকৃষ্ট করছে ফেসবুক

চলতি বছরের ২৩ জুলাই থেকে মাইক্রোসফটের লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম মিক্সার বন্ধের পর গেমারদের আকৃষ্ট করার চেষ্টা করছে ফেসবুক। অনেকে ফেসবুককে ‘অসম্পূর্ণ’ বলে প্রতিরোধ করেছিলেন। যদিও ফেসবুক তাদের সুনাম ধরে রাখতে বরাবরই চেষ্টা চালিয়ে আসছে। ফেসবুক গেমিংয়ের প্রধান ভিভেক শর্মা সিএনএনকে বলেন,‘আমরা বিনয়ের সঙ্গে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে, নিজেদের প্রদর্শন করতে ও এর ফলাফল প্রদানের পন্থাকে বেছে নিয়েছি।’

মাইক্রোসফটের মিক্সরের প্রতিযোগি হিসেবে বাজারে ছিল অ্যামাজনের টুইচ। এতে জুনের শেষ পর্যন্ত ভিডিও দেখা হয়েছে ৫ বিলিয়ন ঘণ্টা। এর পরের অবস্থানে রয়েছে গুগলের ইউটিউব, যেখানে ভিডিও দেখা হয়েছে ১.৫ বিলিয়ন ঘণ্টা। এরই ধারাবাহিকতায় ফেসবুক গেমিংয়ে ভিডিও দেখা হয়েছে ৮২২ মিলিয়ন ঘণ্টা।  

ফেসবুক গেমিং বলছে, ২.৪ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ৭০০ মিলিয়ন ব্যবহারকারী প্রতিমাসে তাদের প্ল্যাটফর্মে গেমিং সামগ্রীতে যোগ দিচ্ছে। গত নভেম্বরে সিএনএন এর প্রকাশিত প্রতিবেদনে যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল তা সম্পূর্ণ সঠিক বলে মন্তব্য করেছেন ফেসবুকের গেমিংয়ের প্রধান ভিভেক শর্মা। তবে সম্প্রতির প্রান্তিকে দেখা গিয়েছে, গত বছরের তুলনায় গেমিং প্ল্যাটফর্মটিতে যোগদানের পরিমান বৃদ্ধি পেয়েছে ২০০ শতাংশেরও বেশি।

শর্মা আরও বলেন,‘আমরা অত্যন্ত গর্ববোধ করি এজন্য যে, শুধু শক্তিই নয়, আমাদের প্ল্যাটফর্মে গেমারদের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি আমাদের সাফল্যও দেখা যাচ্ছে।’

প্রথমবারের মতো ৭০০ মিলিয়নের বেশি মানুষের সীমাবদ্ধতা ভেঙ্গে ফেলে ফেসবুক। এর মধ্যে ৩৮০ মিলিয়নের বেশি ব্যবহারকারী ‘ফার্মভিল’ গেম খেলেন এবং ২০০ মিলিয়ন মানুষ গেমিং লাইভস্ট্রিমিং দেখেন।              সূত্র : সিএনএন