চন্দনাইশে আমন চাষাবাদে ব্যস্ত কৃষক

চন্দনাইশ উপজেলায় কৃষকরা এখন আমন ধান চাষাবাদে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকায় ভাদ্র মাসের শুরুতেই আমন ধানের চারা রোপন করতে শুরু করে দিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষক। উপজেলার আড়ালিয়া, পাঠানদন্ডী, জোয়ারা, মগবিল, বরকল ও ফতেনগর বিলে কৃষকদের চাষাবাদ করতে দেখা গেছে। জোয়ারা ও পাঠানদন্ডীর জাফর আহম্মদ ও নবী ইসলাম বলেন, এবার বন্যা না হওয়ায় ভাদ্র মাসের শুরুতেই  আমন ধানের চারা রোপন করেছেন। চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, চলতি মৌসুমে উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ১৮০ হেক্টর।