বাম গণতান্ত্রিক দলের জাতীয় শোক দিবস পালন

খুলনায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৪ দলীয় জোটভুক্ত বাম গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় খুলনা জেলা ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন। বক্তব্য দেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এফ এম ইকবাল, খুলনা জেলা ন্যাপ সভাপতি মো. ফজলুর রহমান, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি মফিদুল ইসলাম, মহানগর জাসদ সভাপতি খালিদ হোসেন প্রমুখ।