খুলনায় দুর্নীতির মামলায় বিজেএমসি কর্মকর্তা কারাগারে

খুলনায় পাটপণ্যের ওজনে কারচুপি করে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২০০ টাকা আত্মসাতের মামলায় বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উত্পাদন) শংকর চন্দ্র ভুঁইয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মহানগর স্পেশাল দায়রা জজ শহীদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।