সিরাজদিখানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজদিখানে আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকাল ১১টায় উপজেলার রাজানগর ইউনিয়নের কেসি রোড এলাকায় বন্যার পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের ধরন দেখে মনে হচ্ছে লাশটি কয়েক দিন আগের। তদন্ত করে লাশের পরিচয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।