পাঁচ মাস পর তামাবিল স্থলবন্দরে কার্যক্রম শুরু

অবশেষে স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর সোমবার থেকে শুরু হয় তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। প্রথম দিনে পাথর আমদানি হয়েছে। তবে রপ্তানি কার্যক্রম শুরু হয়নি। উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের তরফে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ভারত থেকে পাথরবাহী ট্রাক আসে। এসময় সিলেটের তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ তামাবিল জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাকের চালককে শুভেচ্ছা এবং স্বাগত জানান।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যস্ততম তামাবিল স্থলবন্দর আমদানি কার্যক্রম শুরু হলে তামাবিলে এখানকার বিনিয়োগকারী ব্যবসায়ী এবং পাথর, কয়লা সাপ্লাইয়ারদের উপস্থিতিতে এলাকাটি বেশ কিছু সময়ের জন্য মুখরিত হয়। মোটরসাইকেল, প্রাইভেটকারযোগে তামাবিল এসে সমবেত হন কয়েক শতাধিক ব্যবসায়ী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তামাবিল চুনাপাথর, পাথর কয়লা আমদানিকারক গ্রুপের সহসভাপতি মনিরুজ্জামান মিন্টু, জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সাধারণ সমপাদক ইলিয়াস উদ্দিন, ফখরুল ইসলাম, জাকির হোসেন, শারপ হোসেন, জাকির হোসেন, সৈয়দ শামীম আহমদ, মুস্তাফিজুর রহমান লিলু প্রমুখ।