আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন তিন জন

সংস্কৃতির ক্ষেত্রে আজীবন অবদানের জন্য ‘আইএফআইসি ব্যাংক সংস্কৃতিরত্ন সম্মাননা ২০২০’ পাচ্ছেন রামেন্দু মজুমদার। অনন্য নেতৃত্বগুণে গুণান্বিত এই অনুসরণীয় ব্যক্তিত্ব তার বর্ণাঢ্য জীবনে একদিকে বিশ্বময় বাংলাদেশকে তুলে ধরা একজন অগ্রগামী নাট্যজন, অন্যদিকে একজন সংবাদপাঠক, বাচিকশিল্পী ও লেখক হিসেবে শিল্প-সংস্কৃতির নানা ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮-এর জন্য সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন গবেষক ও লেখক গোলাম মুরশিদ ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। গোলাম মুরশিদ তার ‘বিদ্রোহী রণক্লান্ত নজরুল-জীবনী’ এবং জনাব ইমদাদুল হক মিলন তার ‘মায়ানগর’ উপন্যাসের জন্য এই পুরস্কার পাচ্ছেন। —প্রেস বিজ্ঞপ্তি