ইংল্যান্ডের আগাম গ্রীষ্মে বৃষ্টির উত্পাত স্বাভাবিক। সেই খপ্পরে পড়েছিলো ইংল্যান্ড ও পাকিস্তানের সিরিজের দ্বিতীয় টেস্ট। পাচ দিন মিলিয়ে খেলা হলো মাত্র ১৩৪.৩ ওভার। দুই দলের এক ইনিংস করে শেষ হতে পারলো না। তার আগেই ড্রতে শেষ হলো টেস্ট।
পাকিস্তানে করা প্রথম ইনিংসে করা ২৩৬ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪ উইকেটে ১১০ রান তুলতে পেরেছিলো। তারপরই পঞ্চম দিনের খেলা শেষ হয়ে যায়। প্রথম দিনে ৫ উইকেটে ১২৬ রান করেছিলো পাকিস্তান। রিজওয়ানের অসামান্য প্রতিরোধে দ্বিতীয় দিনে ৯ উইকেটে ২২৩ রানে খেলা শেষ করে পাকিস্তান। তৃতীয় দিন পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। চতুর্থ দিন পাকিস্তানকে অলআউট করার পর ১ উইকেটে ৭ রান করতে পারে ইংল্যান্ড।