বুড়িগঙ্গার বাদামতলী ঘাট থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে সোমবার দুপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জামান জানান, এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে বেলা একটায় বাদামতলী ঘাট এলাকা থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ যুবকের পরিচয় পাওয়া যায়নি।