কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন থানার বর্তমান ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান। একই সাথে বর্তমান ওসি (অপারেশন) মাসুম খানকে পদোন্নতি দিয়ে ওসি (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। ওসি (অপারেশন) হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশে দায়িত্বরত মিজানুর রহমানকে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানানয় , সোমবার জেলা পুলিশের এক আদেশে এ তিন কর্মকর্তাকে তাদের দায়িত্বে নিযুক্ত করা হয়। সম্প্রতি থানা হাজতে এক আসামী মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন ওসি শাহজাহান কবির। এরপর থেকে খাইরুজ্জামান ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে পদোন্নতি পেয়ে তিনি ওসি এবং ওসি-অপারেশনকে ওসি (তদন্ত) করা হয়েছে।
উল্লেখ্য, ওসি ও ওসি-তদন্ত হিসেবে দায়িত্ব পাওয়ারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন থানা এবং গোয়েন্দা বিভাগে পরিদর্শক হিসেবে দায়িত্বপালন করে আসছেন। খায়রুজ্জামান ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র, উখিয়া থানা ও কক্সবাজার সদর থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্বপালন করেছেন। মাসুম খানও বিভিন্ন থানা হয়ে জেলা গোয়েন্দা অফিসে এবং সর্বশেষ সদর থানায় ওসি অপারেশন হিসেবে সফলতার সাথে দায়িত্বপালন করায় পদোন্নতি পেয়েছেন বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। তারা আইন শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেছেন।
ইত্তেফাক/এসআই