জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
১৫ তারিখ থেকে শুরু হওয়া এই মেডিক্যাল ক্যাম্প সোমবার শেষ হয়। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান নাঈম।
৮ জন ডাক্তার বিনা ফিতে তিন দিনব্যাপী বিভিন্ন রোগ নিয়ে আসা দুস্থ মানুষের এ চিকিৎসা সেবা দেন।
এ বিষয়ে কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বলেন, বঙ্গবন্ধু এই বাঙালীর জন্যই তার জীবন বিলিয়ে দিয়েছেন। তার শাহাদাত বার্ষিকীতে আমরা বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি দুস্থ মানুষের জন্য এই আয়োজন করেছি। আশা করছি এর দ্বারা আমার এলাকার মানুষ কিছুটা হলেও উপকৃত হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ