এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি

হিসাববিজ্ঞান

মোহাম্মদ জয়নাল আবেদীন

প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি ধারাবাহিক আলোচনা করছি।

একটি আয় হিসাবের :

ক্রেডিট দ্বারা বৃদ্ধি পায়।

সোনালী ব্যাংক, জনতা ব্যাংক হিসাব একটি - ব্যক্তিবাচক হিসাব

প্রতিষ্ঠানের সম্পত্তি রাখার উদ্দেশ্য হল -

আয় উপার্জন করা।

ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র আবিষ্কার করেন - লুকা প্যাসিওলি

সম্পত্তি বাচক হিসাব সর্বদা - ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে।

ব্যয়বাচক হিসাব সর্বদা - ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে।

মূলধন জাতীয় হিসাব সর্বদা - ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে।

আয় জাতীয় হিসাব সর্বদা -ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে।

দায় জাতীয় হিসাব সর্বদা - ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে।

ব্যবসায় প্রতিষ্ঠানের অন্তর্দায় বলতে বোঝায় ?

মালিক বা অংশীদার কর্তৃক প্রদত্ত মূলধন,আবণ্টিত মুনাফা।

এক মালিকানা কারবারের আয়-ব্যয় হিসাবের দফা হচ্ছে - অবচয়

নগদান হিসাব হচ্ছে - একটি স্বয়ং খতিয়ান হিসাব

ইক্যুইটি বলতে বোঝায় - সম্পত্তির উপর মালিকের অধিকার

নীট মুনাফা একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য - অন্তর্দায়

“মূলধন’ একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য - অন্তর্দায়

আধুনিক হিসাববিজ্ঞানের জন্ম হয় - পঞ্চাদশ শতাব্দীতে।

“পরিগণনায় সাফল্য অর্জন’- হিসাববিজ্ঞানের উদ্দেশ্য। মিসর ও গ্রীসের আদি অধিবাসীগণ হিসাব রাখতো - পেপিরাস গাছের পাতায়।