চলে গেলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ

বিনোদন ডেস্ক

 

মারা গেলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ। সোমবার নিউ জার্সিতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পণ্ডিত যশরাজের কন্যা দুর্গা যশরাজ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন পণ্ডিত যশরাজ। অবনতি হচ্ছিল তার শারীরিক অবস্থার। ১৯৪৬ সালে কলকাতায় চলে আসেন তিনি। গুজরাতের সানন্দ থেকে মেওয়াতি ঘরানার সংগীতের তালিম নিয়েছিলেন তিনি।  শাস্ত্রীয় সংগীতের জন্য ভারতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো একাধিক পুরস্কার পেয়েছেন ‘পণ্ডিত জি’। এছাড়াও তার প্রাপ্তির ঝুলিতে রয়েছে বহু বিদেশি পুরস্কার ও সম্মানও। স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে শোকস্তব্ধ সবাই। শোকের ছায়া দেশ বিদেশে থাকা তার অগনীত ছাত্র-ছাত্রীদের মধ্যেও।