কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী। মঙ্গলবার (১৮ আগস্ট) কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান। 

করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তিরা হলেন-কুমিল্লা নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), কুমিল্লা বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসেন (৬০) ও শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলীপ কুমার ভৌমিক (৬২), লালমাই উপজেলার আবদুল জব্বার (৭৩) ও একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)। 

আরও পড়ুন: কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

ডা. মো. মুজিবুর রহমান জানান, এ নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ৩৬৭ জন মারা গেছেন।

ইত্তেফাক/এএএম