সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি বলেছেন, এ সরকার মানুষের কল্যাণে কাজ করছেন। এ সরকার সামাজিক নিরাপত্তা বেস্টনি সরকার। বিগত সরকার এধরনের দৃশ্যমান কাজ করেননি।
সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় ২০১৯-২০ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত প্রচেষ্টায় অতিরিক্ত বরাদ্দে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি বিতরণের উদ্বোধনকালে মোবাইল ফোনে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভাদাই ইউনিয়ন পরিষদ হলরুমে নতুন বহি বিতরণে মন্ত্রী আরও বলেন, সামজিক নিরাপত্তা বেস্টনি কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। করোনাকালে বিএনপি জনগণের পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে শেখ হাসিনা সরকার। তিনি সবাইকে এই মহামারি ধৈর্য ধরে মোকাবেলার আহ্বান জানান।
আরও পড়ুন: মাদারগঞ্জে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রসূতি
ভাদাই ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডলের সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে ২৭ হাজার ৬৯৬ জন সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় সুবিধা ভোগ করছেন। শতভাগ ভাতাভোগীর আওতায় আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলাকে আনা হয়েছে বলেও জানানো হয়েছে।
ইত্তেফাক এসি