গৌরীপুরে দুই অটোরাইস মিলকে জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে সোমবার দুই অটোরাইস মিলকে ১০ হাজার টাকা ও মাস্ক ব্যবহার না করায় দুই জনকে ২০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এদিন গৌরীপুর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি পৌর শহরের নীলকমল অটোরাইস মিল ও বসাক অটোরাইস মিলে পাটের চটের বস্তার পরিবর্তে পলিথিনের বস্তা ব্যবহার করায় ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া মাস্ক ব্যবহার না করায় দুই পথচারীকে জরিমানা করা হয়।