পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
পুঠিয়া উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ জন। মারা গেছেন একজন। পুঠিয়া উপজেলা হেলথ কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ৫২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে শনাক্ত হয়েছে ৯৮ জনের। এর মধ্যে দেশের অন্যান্য স্থানে পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন পুঠিয়া উপজেলার ১৭ জন। উপজেলার ভেতরের পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ৮১ জনের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার জানান, আক্রান্তদের মধ্যে মঞ্জুরা খাতুন নামে একজন মৃত্যুবরণ করেছেন। হোম আইসোলেশনে রয়েছেন উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চুসহ ৩৬ জন। বাকিরা সুস্থ হয়েছেন।