শিবচরে মাস্ক ব্যবহার না করায় আট জনকে জরিমানা

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরে মাস্ক না পরায় আট জনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন। এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। বিনা কারণে এদিক-সেদিক ঘুরে বেড়ায়। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। পরবর্তী সময়েও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।