চন্দনাইশে পলাতক আসামিসহ গ্রেফতার ৪

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশে পলাতক আসামিসহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। জানা যায়, পুলিশের একটি দল বরকলের পাঠানদণ্ডী গ্রাম থেকে ২০ লিটার দেশীয় মদসহ ধনা সর্দারের ছেলে সুজন সর্দারকে  (৪৫) আটক করে। এছাড়া এদিন রাতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বৈলতলী এলাকার শাহ আলম (৫০), বরকল গ্রামের শফিউল আলম (৫০) এবং সাতবাড়িয়া মুন্সী ভিটার সাইফুল ইসলামকে (২৮) গ্রেফতার করে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।