দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের চকোরিয়া ও খতিয়া এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ। গতকাল চকোরিয়ায় এসব খাদ্যসহায়তা করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম প্রমুখ।