সোনারগাঁওয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোনারগাঁও থানার অফিস রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও থানা প্রশাসনের উদ্যোগে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ওসমান গনি, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার প্রমুখ।