ধামরাই (ঢাকা) সংবাদদাতা
স্থানীয় এমপি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ গতকাল উপজেলার বালিয়া, চৌহাট, কুশুরা, আমতা, যাদবপুর, বাইশাকান্দা ও রোয়াইল ইউনিয়নের বন্যাদুর্গতদের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন। বালিয়ার ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সভাপতি আহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুসসহ দলীয় নেতাকর্মীরা। এমপির পিএস মো. বিল্লাল হোসেন জানান, বালিয়া ইউনিয়নের পাঁচশতসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার বন্যাদুর্গত পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।