গাজীপুর প্রতিনিধি
চাকরির প্রলোভন দেখিয়ে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় শ্যামলী রিসোর্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- পাবনার চাটমোহর উপজেলার দাদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান জনি ও জয়দেবপুরের বিকেবাড়ী এলাকার জসিমউদ্দিনের ছেলে রাকিব হাসান।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারী পোশাকশ্রমিককে হোতাপাড়া এলাকায় শ্যামলী রিসোর্টে নিয়ে যায় জাহিদ হাসান জনি। পরে সে তার বন্ধু রাকিবকেও সেখানে ডেকে নিয়ে পালাক্রমে দুই জন জোরপূর্বক ঐ নারী পোশাকশ্রমিককে একাধিক বার ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী শ্রমিক থানায় মামলা করলে তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করা হয়।