বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিএডিসির কৃষি ভবনের সেমিনার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএডিসির (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। সভায় আরো বক্তব্য রাখেন বিএডিসির সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) ড. এ কে এম মুনিরুল হক, সদস্য পরিচালক (ক্ষুদ্র সেচ) মো. আরিফ, সদস্য পরিচালক (অর্থ) মো. আমিরুল ইসলাম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. নূরনবী সরদার ও সংস্থার সচিব মো. আনোয়ার ইমাম। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে বিএডিসির সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে শাহাদত বরণকারী সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি