এমিনেন্স এসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ও বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্কের যৌথ আয়োজনে দ্বিতীয় আরবান হেলথ পলিসি ডায়ালগ ওয়েবিনা আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় পলিসি ডায়ালগ ওয়েবিনারের আলোচনার বিষয়: ‘আরবান হেলথ, মাল্টি স্টেক-হোল্ডার পার্টনারশিপ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং কোভিড-১৯’।
ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের বিশেষ দূত ডা. ডেভিড নাবারো। ওয়েবিনারটি পরিচালনা করবেন এমিনেন্স এসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম হায়দার তালুকদার।
এ প্রসঙ্গে ডাঃ শামীম বলেন,‘আমরা ওয়েবিনারের সাফল্যের ব্যাপারে আশাবাদী। আমরা আশা করি, এই ওয়েবিনারের থেকে আগামী দিনের নগর স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় নীতি নির্ধারকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিয়ে হাজির হতে সক্ষম হবো। সবাইকে ওয়েবিনারটি দেখার আহবান জানাচ্ছি।’
ওয়েবিনারটি এমিনেন্স-এর অফিসিয়াল ফেসবুক পেজে(https://www.facebook.com/eminencengo/) নির্ধারিত সময়ে সরাসরি প্রচারিত হবে।
ইত্তেফাক/এমআরএম