ঝিনাইদহের মহেশপুর উপজেলার বালিনগর সীমান্ত থেকে ৪৭৫ বোতল ফেন্সিডিলসহ খায়রুল ইসলাম ওরফে আসাদুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে মাদক বিরোধী এ অভিযান চালানো হয়। এসময় অপর দু মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
খায়রুল ইসলাম মাথাভাঙ্গাপাড়ার নুর ইসলামের ছেলে।
ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে আসছে-এ খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তারা সেখানে ওঁৎ পেতে থাকে। রাত ১২ টার দিকে চোরাচালানীরা বস্তা ভর্তি ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে ঢোকে। এসময় পুলিশের দল অভিযান চালিয়ে খায়রুল ইসলামকে ধরে ফেলে। উদ্ধার করা হয় ৪৭৫ বোতল ফেন্সিডিল। অন্য দু জন দৌড়ে পালিয়ে যায়। এব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম