দুটি মার্কিন ড্রোন নিজেদের মধ্যে সংঘর্ষের পর সিরিয়ার আকাশে বিধ্বস্ত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশের আকাশে ধ্বংস হয় ড্রোনগুলো।
‘মিলিটারি টাইমস’ এ দেওয়া বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, বিধ্বস্ত দু’টি ড্রোনের অন্তত একটি ‘এমকিউ-নাইন রিপার’ মডেলের। এটি সাধারণত হামলার কাজে ব্যবহার করা হয়, তবে পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতা চালানোর সক্ষমতাও রয়েছে এই ড্রোনের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ড্রোন গুলো পরস্পরের মধ্যে সংঘর্ষে আগুন ধরে যায় এবং পরবর্তীতে সেগুলো মাটিতে পড়ে যায়।
আরও পড়ুন: কাশ্মীরের অবৈধ দখল নিয়েছে ভারত: ফের দাবি তুলছে তুরস্ক
খবরে বলা হয়, সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই সেদেশে অবস্থান করছে মার্কিন বাহিনী। এ কারণে প্রথম থেকেই মার্কিন বাহিনীকে সেদেশ ছাড়ার আহ্বান জানিয়ে আসছে বাশার আসাদ সরকার।
ইত্তেফাক/আরআই