তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকা, চট্টগ্রামসহ দেশের সর্বত্র এখন আরও জোরদারভাবে কাজ শুরু করেছে ওভাই ভিটিএস টিম। যানবাহনের নিরাপত্তায় ওভাই ভিটিএস যে সেরা সেটার প্রমাণ হিসেবেই একের পর এক চুরি হওয়া যানবাহন ফিরে পেতে ট্র্যাকারটি।
এমনই এক ঘটনা এবার ঘটেছে মোহাম্মদপুরে। রাত সাড়ে দশটায় মোহাম্মদপুরের ওভাই সিএনজি টিমের সদস্য মোহাম্মদ আহসান হাবিব ওভাই ভিটিএস গ্রাহকের কাছ থেকে ফোন পান। গ্রাহক তাকে নিজের ওভাই ভিটিএস ট্র্যাকার সংযুক্ত সিএনজিটি (ঢাকা মেট্রো-থ, ১৩৭৪-০৩) চুরি হয়ে যাওয়ার কথা জানান। সিএনজি মালিকের কল পাওয়ামাত্রই ওভাই ভিটিএস ট্র্যাকার রিকভারি টিম দ্রুত ট্র্যাকারের সাহায্যে সিএনজির খোঁজ করা শুরু করেন।
চুরি হওয়া সিএনজির সামনে সিএনজি চালক ও ওভাই মোহাম্মদপুর জোনের কর্মীরা
ওভাইয়ের মোট তিনটি দল এসময় সিএনজিটিকে ধাওয়া করলেও পুরো প্রক্রিয়ায় জনাব নাজমুস সাকিব, সিএনজি মালিক, রিকভারি টিম এবং কল সেন্টার- সবাই সক্রিয়ভাবে সিএনজি ট্র্যাক করতে সাহায্য করেন। অবশেষে রাত ১:৩০ এর দিকে হারানো সিএনজি উদ্ধার করা সম্ভব হয়।
উল্লেখ্য, ওভাই ভিটিএস ট্র্যাকারের মাধ্যমে সিএনজি উদ্ধারের এটি তৃতীয় ঘটনা। ইতিপূর্বে, চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজার এবং ঢাকার বনানী ১১ থেকে হারিয়ে যাওয়া সিএনজিকে ওভাই ভিটিএস ট্র্যাকারের মাধ্যমে উদ্ধার করে ওভাই ভিটিএস ট্র্যাকার টিম।