‘প্রিমো এইচনাইন প্রো’: বাজেট সেরা ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

নতুন আরেকটি বাজেট সেরা ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো ওয়ালটন। নজরকাড়া ডিজাইনের ‘প্রিমো এইচনাইন প্রো’ মডেলের ওই ফোনটিতে ব্যবহূত হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম, পেছনে ট্রিপল ক্যামেরাসহ দুর্দান্ত সব ফিচার। প্রি-বুক বা আগাম ফরমায়েসে ফোনটি কেনা যাচ্ছে মাত্র ৮,৪৯৯ টাকায়।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, ফোনটির রেগুলার মূল্য ৯,৪৯৯ টাকা। কিন্তু প্রি-বুকে ১০০০ টাকা ছাড় দেয়া হচ্ছে। ফলে এর দাম পড়ছে মাত্র ৮,৪৯৯ টাকা। ক্রেতারা ঘরে বসেই অনলাইনের ই-প্লাজা থেকে (https://bit.ly/primoh9pro) ফোনটির প্রি-বুক দিতে পারছেন। পাশাপাশি দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ১ হাজার টাকা জমা দিয়ে ফোনটির প্রি-বুক দেয়া যাবে। ক্রিস্টাল স্কাই, মিডনাইট সায়ান, ব্ল্যাক এবং পার্পল এই চারটি আকর্ষণীয় রঙে বাজারে আসছে। তবে প্রি-বুকে শুধু ক্রিস্টাল স্কাই এবং ব্ল্যাক রঙ দুটি থাকছে। চলতি আগস্ট মাসের মধ্যেই প্রি-বুক দেয়া ক্রেতাদের কাছে ফোনটি পৌঁছে যাবে।

স্মার্টফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো ৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, ১.৮ গিগাহার্টজ গতির হেলিও এ২০ প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ১৩, ৫ এবং ০.৩ মেগাপিক্সেলের ট্রিপল অটোফোকাস ক্যামেরা, এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম স্লট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওটিজি, ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ ১ বছরের ওয়ারেন্টি  ইত্যাদি।