প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের কন্যা হোমায়েরা বশির নিয়মিত গান করছেন বিভিন্ন মাধ্যমে। মৌলিক গানের পাশাপাশি বাবার গাওয়া গানগুলো তিনি কাভার করেন প্রায়ই। তাকে সহযোগিতা করেন তার ছোট ভাই সংগীতশিল্পী ও কম্পোজার রাজা বশির। এবার তিনি কাভার করেছেন বাবার গাওয়া ‘সন্ধান’ চলচ্চিত্রের ‘খুঁজে খুঁজে জনম গেলো’ জনপ্রিয় এই গানটি। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির মূল সুরকার ও সংগীতপরিচালক ছিলেন আনোয়ার পারভেজ। হোমায়েরার কণ্ঠ ও অভিনয়ে নির্মিত গানটির ভিডিও নির্দেশনা ও সম্পাদনা করেছে, বশির আহমেদের ১৩ বছর বয়সী নাতি ও হোমায়েরা বশিরের ছেলে সারগাম বশির।