‘ডিজিটাল বরিশাল’ অ্যাপের উদ্বোধন

বরিশাল অফিস

মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে ‘ডিজিটাল বরিশাল অ্যাপ’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। জেলা প্রশাসন বরিশালের পরিকল্পনা ও বাস্তবায়নে ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের কারিগরি সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহিদুল ইসলাম, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বিটিসিএলর উপমহাব্যবস্থাপক শামীম ফকির, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক মনিরুল ইসলাম, বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক আনসার উদ্দিন, ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের সিইও জিহাদ রানা প্রমুখ।