চাঁদপুরে ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

তিন জনকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ১০ লাখ ২৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার দুপুরে শহরের পুরান বাজার যুগীপট্টি ও মনোহারীপট্টির তিন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এসব জাল জব্দ করা হয়। এ সময় বিক্রির জন্য কারেন্ট জাল মজুত করায় সময় ত্রিপুরা, সুমন মিয়া ও আব্দুল লফিত নামে তিন জনকে ১৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রে আজিজুন্নাহার।

কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম ইছহাক আলী বলেন, জব্দকৃত কারেন্ট জাল কোস্ট গার্ড স্টেশনে এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাঁদপুর সদর উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা মাহবুবুর রশিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।