কসবায় আট বস্তা আতশবাজিসহ আটক ১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবা উপজেলার নয়নপুর বাজারের একটি দোকান থেকে আট বস্তা আতশবাজি জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশ দোকানের মালিক শ্যামল ভৌমিককে গ্রেফতার করে। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।